নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আবহে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে গেরুয়া শিবির ও তৃণমূলের মধ্যে তৈরি হলো তীব্র সংঘাতের পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে দিনহাটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে ময়দানে নামতে হয় পুলিশ-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা নির্বাচন। তাই বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমাশাসকের দফতরে মনোনয়ন দাখিল করতে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। তাঁর আগমনের কিছুক্ষণ পর একই উদ্দেশ্যে সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী অজয় রায়। এরপরই উপস্থিত শাসক দলের সমর্থকরা ‘জয় বাংলা’ ধ্বনি তুলতে শুরু করলে পাল্টা গেরুয়া শিবিরের কর্মীরাও ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন।

যার জেরে মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে প্রবল বচসা-সহ রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় জওয়ানরা সক্রিয় হয়ে ওঠে। উভয় শিবিরের এই স্লোগান প্রতিযোগিতায় এলাকা রণক্ষেত্রের চেহারা নিলেও নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বড়সড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এ বিষয়ে তৃণমূলের এক সমর্থক জানান, 'আমরা মমতা ব্যানার্জি আর উদয়ন গুহর সৈনিক। তাই আমাদের জয় নিশ্চিত এবং ‘জয় বাংলা’ স্লোগান আমরা দেবই। আজ উদয়নবাবুর জয়ের খুঁটি পোতা হলো। বিজেপি বা অন্য কোনো বিরোধী শক্তি এখানে এসে কোনো লাভ করতে পারবে না। মানুষ আমাদের সঙ্গেই আছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের