নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা ভোটের যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রার্থী ঘোষণা হয়ে গেছে শাসক বিরোধীর। মঙ্গলবার বিকেলে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। শান্তিপুর থেকে পুনরায় তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন ব্রজকিশোর গোস্বামী। টিকিট পেয়েই বিজেপিকে তুলধনা করলেন তিনি। এছাড়া একগুচ্ছ পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনলেন।
ব্রজকিশোর গোস্বামীকে পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচিত করার পর শান্তিপুরের শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে খুশির জোয়ার।বাড়িতেই তাকে ফুলের তোরা সহ মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান দলীয় কর্মীরা। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে প্রচার ময়দানে নামতে চলেছেন তিনি। তবে সর্বপ্রথম তার ওপর ভরসা রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন শান্তিপুরের বিজেপি প্রার্থী।
তিনি বলেছেন , "বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারুক না পারুক আমাদের দেখার দরকার নেই। শুধু এটা বলব সিপিআইএম যে কমরেড এটাই ভাল লাগছে। অন্তত রামরেড নয়। শান্তিপুরবাসীকে দেওয়া সবকথা আমি দেখেছি। ব্লাডব্যাংক , অডিটরিয়াম সব হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। খুনোখুনি কমে গেছে।"
ব্রজকিশোর গোস্বামী আরও বলেছেন , "আমি জয় নয় কত ব্যবধানে জিতব সেটা ভাবছি। আমরা পথসভা জনসভায় সব উত্তর দেব। আবারো বলব SIR নিয়ে এখনও মানুষের পাশে আছি। সবসময় থাকব। বিজেপি বলেছিল কোনো হিন্দুর নাম বাদ যাবে না তবে যা হল সেটা সবাই দেখতে পাচ্ছে। সব উত্তর ফের ভোটে ওরা পাবে। আমরা দেখিয়ে দেব কি কি করতে পারি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের