নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের সভাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সামনে এল অস্বস্তিকর ছবি। সভার আগে শহরজুড়ে কড়া নিরাপত্তা থাকলেও মুহূর্তের মধ্যেও ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। জয় শ্রী রাম স্লোগান দেওয়ার বেধড়ক মারধরের শিকার হতে হল এক ব্যক্তিকে। ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
প্রত্যক্ষদর্শীদের মতে , অভিষেকের সভাস্থলের দিকে এগিয়ে যাওয়ার সময় চাপাডালি মোড় বাসস্ট্যান্ডের সামনে তৃণমূলের একদল মহিলা নেতা-কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া প্রায় ৪০ বছর বয়সি এক ব্যক্তি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেই পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই ওই ব্যক্তিকে ঘিরে ধরে মারধর শুরু করেন কয়েকজন মহিলা নেতা - কর্মীরা। জুতো খুলে বেধড়ক মারধর, চর-থাপ্পড়, কিল-ঘুষি এমনকি লাথি মারারও অভিযোগ উঠছে।
আতঙ্কে পড়ে ওই ব্যক্তি হাতজোড় করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাতেও হামলা থামেনি বলে অভিযোগ। ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদও চড়তে শুরু করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, ' একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজস্ব অধিকার আছে তাদের মতামত প্রকাশ করার। সেখানে সাধারণ মানুষ যার যেই দলকে পছন্দ সেই দলকে সমর্থন করবে।'
বিজেপি নেতা আরও বলেন, ' যাকে মারধর করেছে সে সাধারণ মানুষ কোন নির্দিষ্ট দলের সমর্থক নয়। তার অন্তরে যেটা ছিল সে সেটাই বলেছে। কোনো কুটুক্তি বা বাজে কথা বলেনি। ২৬ এর নির্বাচনে মানুষ এর জবাব দিয়ে দেবে।'
যদিও ঘটনা প্রসঙ্গ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ' এই বিষয়ে আমার কিছু জানা নেই। তবে যদি এরকম কিছু করে থাকি সেটা কখনোই কাম্য নয়। তৃণমূলের এটা কালচার নয় আমরা কোনরকম হিংসাত্মক ঘটনার সমর্থন করি না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের