নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - জেলা থেকে দিনের পর দিন উজ্জ্বল প্রতিভারা উঠে এসে দেশের নাম উজ্জ্বল করছেন। ফের জাতীয় স্তরে জেলার নক্ষত্র। একই এলাকা থেকে দেশের হয়ে কাবাডিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন ধূপগুড়ির ২ পড়ুয়া। তাদের এই সাফল্যে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে গোটা জলপাইগুড়িতে।
ধূপগুড়ির গধেয়ারকুঠি এলাকা থেকে উঠে এল অনন্য প্রতিভা। একই এলাকা থেকে দুই পড়ুয়া জাতীয় পর্যায়ের কাবাড়ি প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করতে চলেছেন সুচিত্রা-নিলয়। গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুচিত্রা পাটোয়ারী জাতীয় পর্যায়ে কাবাড়ি খেলায় রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে।

অন্যদিকে, একই এলাকার নবম শ্রেণীর ছাত্র নিলয় রায় ১৪ অনূর্ধ্ব বিভাগে রাজ্যের হয়ে সুযোগ পেলেন। নিলয়ের বাবা পেশায় একজন রাজমিস্ত্রি মজুর। সীমিত আয়ের মধ্যেও ছেলের পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাচ্ছেন তিনি। কখনোই ছেলেকে অভাব বুঝতে দেননি। নিজে না খেয়েও ছেলের মুখে খাবার তুলে দিয়েছেন। তাই ছেলের এই সাফল্যে আজ গর্বে বুক ফুলে উঠেছে তার।

এই দুই পড়ুয়ার সাফল্যে খুশি গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের তরফ থেকে পড়ুয়াদের হাতে আর্থিক সাহায্য ও সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে।বিদ্যালয়ের টিআইসি হিরণ্ময় রায় জানিয়েছেন , "জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতা পেরিয়ে এই সুযোগ মিলেছে। আগামী ৬ ই জানুয়ারি ও ১৬ ও জানুয়ারি বেঙ্গালুরুতে জাতীয় পর্যায়ের কাবাড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানেই প্রতিনিধিত্ব করবেন নিলয়-সুচিত্রা। এইভাবেই ওরা ভবিষ্যতে আরও এগিয়ে যাক। আমি নিশ্চিত যে ভবিষ্যতে সুচিত্রা ও নিলয় আরও বড় সাফল্য অর্জন করে রাজ্য ও জেলার নাম উজ্জ্বল করবে।"

উল্লেখ্য , এর আগেও সে জেলা কাবাড়ি দলের অধিনায়কত্ব করেছেন সুচিত্রা। দুর্গাপুজোর আগে রাজ্যের হয়ে খেলেই নজর কেড়েছিলেন। এরপর থেমে থাকেননি। আরও উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে নিজেকে তৈরি করেছেন। সেই পুরস্কারই পেলেন তিনি। পূর্ব প্রদর্শনের ভিত্তিতেই জাতীয় মঞ্চে রাজ্য দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছে সে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের