নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে চরম ভোগান্তির ছবি সামনে এল বসিরহাট মহকুমা থেকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও শুনানির সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বয়স্ক মানুষ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শুনানি কেন্দ্রে।
রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় একাধিক জায়গায় হয়রানির ছবি সামনে এসেছে। কোথাও অসুস্থ ব্যাক্তি থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলকেই দাঁড়াতে হচ্ছে শুনানির লাইনে। আর এবার SIR শুনানিতে হয়রানির ছবি সামনে আসলো বসিরহাট মহকুমার মিনাখা ব্লক উন্নয়ন আধিকারিক অফিস চত্বরে। অভিযোগ, সকাল থেকেই SIR শুনানির লাইনে দাঁড়িয়ে রয়েছে বয়স্ক মানুষ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা। কারও হাতে নেই খাবার, নেই বিশ্রামের ব্যবস্থা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। আর এতেই ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণের মধ্যে।
পরিযায়ী শ্রমিক আশরাফুল মোল্লা বলেন, 'আমি তামিলনাড়ুতে কাজ করি এই SIR এর শুনানির জন্য আসতে হয়েছে। সকাল ৯ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তারপর শুনানি হল। এই অপদার্থ সরকার প্রথমে নোটবন্দি আর এখন এই SIR করে মানুষকে যেভাবে হয়রানি করছে। আগামীর নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের