নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দেড় মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে কেরালার কল্লমে গিয়েছিলেন এক যুবক। পেশায় পরিযায়ী শ্রমিক। বাড়ি ফেরার উদ্দেশ্যে গত রবিবার ট্রেনে উঠেছিলেন তিনি। পরিবারের লোকদের সঙ্গে শেষবার কথা হয়েছিল সোমবার রাতে। এরপর থেকে ফোন বন্ধ, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ছদিন কেটে গেলেও তার কোনও খোঁজ মেলেনি। চরম উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লচমনডাবরির বাসিন্দা হামজালা ফেরদৌস (৩০) সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাবার সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর রাত আটটা নাগাদ ফোনে কথা হয় স্ত্রী আনোয়ারি খাতুনের সঙ্গে।

তারপর থেকেই আর কোনও খবর নেই। মঙ্গলবার রাত বা বুধবার সকালে তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু দিন গড়িয়ে গেলেও বাড়ি ফেরেননি হামজালা নামের ওই যুবক। গোটা ঘটনায় ফালাকাটা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনোয়ারি খাতুন জানান, “ বুধবার ৪ টের সময় ট্রেন থেকে নামার কথা ছিলো আর হিসাব মতো ভোর ৫ টায় বাড়ি। এখনও ফেরেনি আর ফোনেও যোগাযোগ করা যায়নি। খুব চিন্তায় আছি। সবার কাছে অনুরোধ করেছি যাতে আমার স্বামীকে খুঁজে পাওয়া যায় যত দ্রুত সম্ভব।”

কান্নাভাঙা কণ্ঠে যুবকের মা নিলফুল নেহার জানান, “আমার ছেলেকে শুধু একবার ফিরে পেতে চাই। কেউ যদি দেখে থাকেন দয়া করে যোগাযোগ করুন।”

বাবা একাব্বর আলি জানান, ছেলের সঙ্গে সোমবার রাতে ৬:৫২ মিনিটে শেষবার ফোনে কথা হয়। এরপর থেকে ফোন বন্ধ। বুধবার মাথা ভাঙা স্টেশনে অথবা কোচবিহারে নামার কথা ছিল।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের