নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কাকদ্বীপে আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার হল এক আইনের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। ছাত্রীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রেমের সম্পর্ক, খুন নাকি আত্মহত্যা ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে মৃত্যুকে ঘিরে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায়। ২১ বছর বয়সী সোনিয়া হালদার কাকদ্বীপের গান্ধীনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় কলেজের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি আদালতের অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি নিয়মিত যেতেন কাকদ্বীপ আদালতের আইনজীবী শেখ মানোয়ার আলমের চেম্বারে।
বুধবার সকালেও প্রতিদিনের মতোই কলেজ ও পরে চেম্বারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সোনিয়া। কিন্তু রাত গড়াতেই আচমকা তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর পৌঁছায় তার বাড়িতে। পুলিশের সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা। দেখা যায়, ওই আইনজীবীর চেম্বারের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন সোনিয়া। পুলিশের পক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ, যা দেখতে অনেকটা প্রেমপত্রের মতন। সেই সূত্র ধরে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আইনজীবীর সঙ্গে সোনিয়ার একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্কে কোনও টানাপোড়েন থেকেই কি আত্মহত্যা? নাকি এটি নিছকই আত্মহত্যার নামে পরিকল্পিত খুন? সেই নিয়ে উঠছে প্রশ্ন।
মৃতার পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সোনিয়াকে। তাদের তরফে ইতিমধ্যেই শেখ মানোয়ার আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আইনজীবীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের