নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা বিদ্যালয়েরই পরিচালন কমিটির সভাপতির। ঘটনাটি ঘটে বুধবার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে। শেষমেষ পুলিশি তৎপরতায় বৃহস্পতিবার গ্রেফতার হয় অভিযুক্ত।
সূত্রের খবর , বুধবার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ওই বিদ্যালয়েরই পরিচালন কমিটির সভাপতি। অভিযোগ , কমিটির একটি অভিযোগ পত্রে সই করতে চাননি প্রধান শিক্ষক। যার জেরেই তাকে ঘাড় ধাক্কা দেয় বিদ্যালয়েরই পরিচালন কমিটির সভাপতি তথা তৃণমূল নেতা ত্রিদিব বারুই। তবে ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি।

এদিন বিকেলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক। এরপর থেকেই ঘটনার তদন্তে নামে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করলেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ত্রিদিব বারুই। এরপর বৃহস্পতিবার পালানোর সময় কাকদ্বীপ স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে , এই ঘটনার পর হাসপাতালে ভর্তি ছিলেন প্রধান শিক্ষক। বৃহস্পতিবার সকালে ছুটি পান তিনো। ঘটনায় তীব্র আতঙ্কে দিন কাটছে তার।
এপ্রসঙ্গে আক্রান্ত শিক্ষক মিলনকান্তি পাল জানান , ''একটি লম্বা কাগজ আমার কাছে এনে বলেন সই করে দিতে। ওই কাগজে এমন অনেক কিছুই ছিলো যা ঠিক নয় , বেআইনি। তাই আমি সই করতে চাইনি। সই না করায় এরপর ত্রিদিব বারুই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে বাইরে বের করে দেন। মারধরও করেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের