নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কালীপুজোর আনন্দ মুহূর্তে রূপ নিল সংঘর্ষে। স্থানীয়দের ওপর হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শুক্রবার রাতে সুখচর রাজা রোডের একটি ক্লাবের কালীঠাকুর বিসর্জন দিয়ে ফিরছিলেন কয়েকজন যুবক। সেই সময় রাস্তার ধারে মোটরবাইকে বসে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার অনুগামীরা। কোনও কারণে তাদের সঙ্গে ওই যুবকদের বচসা বাধে। মুহূর্তেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, বুবাই মল্লিকের হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে তিনি যুবকদের দিকে আক্রমণ চালান এবং তার দলবল বাঁশ, লাঠি ও অন্য অস্ত্র নিয়ে তাণ্ডব শুরু করে।
ঘটনায় চারজন গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে খড়দহের বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। আহতদের বয়ান অনুযায়ী, স্থানীয় তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার সহ অনুগামী বান্টি, সাগর এবং কার্তিক এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ঘটনার পর থেকে সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা