নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাত পোহালেই শুরু হচ্ছে কালীপুজোর উৎসব। সেই উৎসবে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বসিরহাটে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। ঘটনায় গ্রেফতারও করা হয় বাজি ব্যবসায়ীকে।
সূত্রের খবর, কালীপুজোর আগে রাজ্যের একাধিক জায়গায় নিষিদ্ধ বোমার তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বসিরহাটের ভ্যাবলা রেলগেট সংলগ্ন বাজার এলাকায় চলছে কড়া নজরদারি। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ সেখানে হানা দেয়। প্রাথমিক তল্লাশিতে পাওয়া যায় বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। এরপরেই পুলিশ বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যবসায়ী তন্ময় ঘোষ শিকার করেন যে তিনি চকোলেট বোমসহ বিভিন্ন নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিলেন।
পুলিশের পরবর্তী তল্লাশিতে মোট ৩৩ কেজি চকোলেট বোম এবং ২২ কেজি কালিপটকা বাজি উদ্ধার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এমনকি রাজ্যের অন্যান্য অঞ্চলেও নিষিদ্ধ বাজি ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের