নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কালীপুজোর পরের সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা খড়দহে। মঙ্গলবার ভোরে ঈশ্বরীপুর এলাকার এক রঙের কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন তৎপর।
সূত্রের খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই দাউদাউ করে আগুন বের হতে দেখে চিৎকার শুরু করেন এলাকাবাসীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি তৈরির কারখানাতেও। ইশ্বরীপুরের আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়রা দ্রুত থানা ও দমকল বাহিনীকে খবর দেয়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে একের পর এক দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও আগুন সর্ম্পূণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। যদিও, আগুনের উৎস সম্পর্কে এখনও পর্যন্ত কিছু অবগত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
দমকল আধিকারিকরা জানিয়েছেন, 'চারিদিক ঘিরে ফেলা হয়েছে। আগুনটা যাতে আশেপাশে না ছড়ায় সেদিকে বেশি করে লক্ষ্য করা হচ্ছে। গেঞ্জি কারখানায় যে আগুনটা লেগেছে সেটা নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। তবে আমাদের চেষ্টা রংয়ের কারখানার মধ্যেই যাতে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। কি কারণে আগুন লেগেছে সেটা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের