নিজস্ব প্রতিনিধি, মালদহ - কালীপুজোর রাতে নতুন জামাকাপড় পড়ে বাইরের দিকে রওনা দেন। এরপর আর বাড়ি ফেরা হয়নি। পুরাতন মালদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় নিখোঁজ এক ১৩ বছরের কিশোর। দু'দিন পরও খোঁজ মেলেনি কিশোরের। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , নিখোঁজের নাম অঙ্কুশ মহালদার। কালীপুজোর রাতে হলুদ ফুল হাতা জমা , ফুল প্যান্ট সহ কিটো জুতো পরে বাইরের দিকে হাঁটা দেন। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও বাড়ি ফেরেনি দেখে উতলা হয়ে পরে বাবা মা। এরপরই পুরাতন মালদহ থানায় নিখোঁজ ডায়েরি করেছে। ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সংঘ বর্মার দ্বারস্থও হয়েছেন কিশোরের বাবা।
সোশ্যাল মিডিয়ায় কিশোরের ছবি পোস্ট করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মানসিকভাবে কিছুটা দুর্বল চুক অঙ্কুশ। পরিবার সহ স্থানীয়দের সহায়তায় পুলিশ তল্লাশি শুরু করেছে। আনন্দের মরশুমে এমন একটি ঘটনায় শুধু পরিবারে নয়, গোটা এলাকা জুড়ে নেমেছে বিষাদের ছায়া।

কিশোরের বাবা বলেছেন, "ঘর থেকে নতুন জামাকাপড় পড়ে বেরিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন বাড়ি আসছেনা তখনই উদ্বিগ্ন হয়ে পড়লাম। এরপর আরও সময় কেটে যাওয়ার পর বুঝলাম যে কিছু একটা হয়েছে। এরপর এলাকায় স্থানীয় টোটো , রিক্সা চালকদের জিজ্ঞেস করি তাদের হাতে ছবিও দিয়ে আসি। কেউই যখন দেখেনি বা জানিনা বলছিল তখনই আরও ভয় লাগছিল। আমি পুলিশের কাছে অনুরোধ করব আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের