নিজস্ব প্রতিনিধি , হুগলী - নিত্যদিনের মতো ট্রোল ও সমালোচনা সহ্য করলেও এবার চুপ করে থাকলেন না অভিনেতা ও তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। স্বর্গত মাকে নিয়ে এক নেটিজেনের অশ্লীল মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তিনি উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করেছেন।
সূত্রের খবর, সম্প্রতি স্ত্রী শ্রীময়ী চট্টরাজের একটি ফেসবুক পোস্টে ওই নেটিজেন কাঞ্চনের জন্মপরিচয় নিয়ে কুরুচিকর ভাষায় কটাক্ষ করেন। সাধারণত নেতিবাচক মন্তব্য এড়িয়ে গেলেও শ্রীময়ী এবার পালটা জবাব দেন। কটুক্তিকারীর প্রোফাইল লিঙ্ক শেয়ার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করেন। পাশাপাশি মেইল মারফত লালবাজার সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দায়ের করেন।

কাঞ্চনের অভিযোগ, “আমাকে, শ্রীময়ীকে এমনকি আমাদের সন্তানদের নিয়েও দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানো হয়েছে। কিন্তু স্বর্গত মাকে নিয়ে অশ্লীল মন্তব্য সম্পূর্ণ সীমা ছাড়িয়েছে। তাই আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় ছিল না।” তিনি আরও জানান, প্রয়োজনে মানহানির মামলা করতেও পিছপা হবেন না।
তারকা বিধায়কের স্পষ্ট বার্তা, “হাতে ফোন আর ইন্টারনেট থাকলেই যা খুশি লেখা যায় না। সাধারণ মানুষ হোক বা তারকা, সবাইয়ের প্রতি শালীনতা বজায় রাখা জরুরি।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের