নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - একের পর এক হাসপাতালে চিকিৎসক ও নার্সদের উপর হামলার ঘটনায় ফের চাঞ্চল্য। এবার প্রকাশ্যে এল কান্দি হাসপাতালের ঘটনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত নার্সের উপর চড়াও হন রোগীর পরিজনরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। অভিযোগ, শনিবার রাতে এক রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে গাফিলতির অভিযোগ তোলে তার আত্মীয়-পরিজনরা। সেই অভিযোগ ঘিরেই কর্তব্যরত নার্সিং স্টাফদের সঙ্গে তীব্র বচসা বাধে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চোখের পলকে নার্সের উপর চড়াও হন রোগীর পরিজনরা। শুধু তাই নয়, হাসপাতালের নার্সরুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়, লন্ডভন্ড করা হয় নথিপত্রও।
পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, আক্রান্ত নার্স ও অন্যান্য সহকর্মীরা হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় একজন নার্সের হাত ভেঙেছে এবং অপর এক নার্স আহত হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের