নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সিদ্ধান্তকে সামনে রেখে কাঁথিতে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। কাঁথি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের নেতাজি নিউ মার্কেটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচনার বিষয় ছিল নতুন কর ব্যবস্থা ‘নেক্সট জেন জিএসটি’।

সূত্রের খবর, রবিবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই, কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি সহ বহু নেতা কর্মী ও স্থানীয় বাসিন্দা। সকাল থেকেই বাজার এলাকায় ভিড় জমে। অনুষ্ঠান ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন এবং সাধারণ মানুষের মধ্যে এই নতুন কর ব্যবস্থার সুবিধা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ীরাও জানান, নতুন কর ব্যবস্থা নিয়ে তাদের আগ্রহ বেড়েছে। তারা আশা করছেন, এই উদ্যোগ ব্যবসা সহজ করার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সারাদিন ধরে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও তথ্যপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয় রবিবারের এই কর্মসূচি।

কর্মসূচির শুরুতেই কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে বলেন, “নেক্সট জেন জিএসটি দেশের ব্যবসা বাণিজ্যের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটি করদাতা এই উদ্যোগের সুফল পাবেন। স্বচ্ছ ও সহজ করনীতির মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতি পাবে।”

তিনি আরও জানান, ছোট ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের জন্য এই কর ব্যবস্থা বড় সহায়ক হবে। অনলাইনে কর জমা দেওয়া ও নথিপত্র রক্ষণাবেক্ষণ এখন আরও সহজ হবে। ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই সরকারের রাজস্ব আদায়ও বাড়বে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের