নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাজ্যে ভোটের সময় ক্রমেই ঘন হচ্ছে উত্তেজনা। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার আগেই রাজ্যজুড়ে রাজনৈতিক তর্জন-গর্জন, হুঁশিয়ারি আর হেভিওয়েট নেতাদের মন্তব্যের পাল্লা দিয়ে চলছে। এই আবহেই SIR নিয়ে সুর চড়ালেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল।
সূত্রের খবর, রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষ করে SIR প্রক্রিয়া শুরু হলে কত নাম বাদ হবে তা নিয়ে বিভিন্ন দলের মধ্যে তর্ক-ঝগড়া এবং হুঁশিয়ারি বেশ জোরদার হয়েছে। এরই মধ্যে নিজের পুরোনো মেজাজে ফিরলেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। SIR নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। লাভপুরের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল বলেন, ' কারোর ক্ষমতা নেই ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ দেবে। উড়ে এসে জুড়ে বসেনি আমরা।'
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, 'ক্ষমতা থাকলে বিজেপির লোকেদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবো। সকলের উদ্দেশ্যে বলবো ভোটের দিন আপনার গিয়ে শুধু ভোটটা দেবেন বাকি আমরা বুঝে নেবো।' অন্যদিকে , লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, 'যেদিন থেকে BLO-রা কাজ শুরু করবেন, সেদিন থেকে BLA-দেরও BLOদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরতে হবে সমস্যা হলে সেখানেই সমাধান করতে হবে, প্রতিবাদ করতে হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের