নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কার্তিক পুজোর বিসর্জনকে কেন্দ্র করে উত্তাল কৃষ্ণনগর। জগদ্ধাত্রী পুজোর ভাসানে একাধিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিভিন্ন জেলায়। এবার কার্তিক পুজোর বিসর্জনে একই চিত্র। দুই ক্লাবের মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি গড়ায় হাতাহাতির দিকে। শুধু তাই নয় , সরকারি বাসযাত্রী প্রতীক্ষালয় ভাংচুরের অভিযোগও উঠেছে।
সূত্রের খবর , দুই ক্লাবের সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে ইট, বাঁশ , লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় তারা। এরপর কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের গায়ে লাগানো বাসযাত্রী প্রতিক্ষালয় ভাংচুরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি ঠিকই তবে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য , প্রত্যেকবছরই কৃষ্ণনগরে শোভাযাত্রাকে কেন্দ্র করে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময়ও প্রাণকেন্দ্র শোভাযাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই বছরও পরপর দুটি শোভাযাত্রায় ধুন্ধুমার কাণ্ড। ঘটনায় চিন্তায় পড়েছে কোতোয়ালি থানার পুলিশ। আগামী দিনে এই বিষয়ে আরও তৎপর থাকার বিষয়ে নজর রাখছে প্রশাসন। শুধুশুধু মানুষকে আতঙ্ক দেওয়ার ঘটনা কমাতে চাইছে তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের