নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পুজোর বাকি আর মাত্র হাতে গোনা ৯ দিন। গত এক সপ্তাহ ধরে বৃষ্টির হুমকি কাটছে না শিলিগুড়িতে। মৃৎশিল্পীদের চিন্তা , পুজো কমিটির কপালে ভাঁজ সহ ব্যবসায়ীদের মাথায় হাত। সারা বছরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে বন্ধ কেনাবেচা। কোনোভাবেই আশার আলো দেখতে পাচ্ছেন না তারা। বৃষ্টির জেরে তাদের প্রায় ৫০ শতাংশ বাজার নষ্ট হয়ে গেছে।

শিলিগুড়ির মুখ্য রাস্তায় প্রায় ৫০০০ এর বেশি ফুটপাতের দোকান। প্রত্যেক দিন সেখান থেকে কেনাকাটা করে প্রায় কয়েকশো মানুষ। তার থেকেও দ্বিগুণ তিনগুণ কেনাকাটি হয় পুজোতে। তবে খারাপ আবহাওয়ার জেরে একেবারেই টালমাটাল অবস্থা তাদের। পরিবারে সেইভাবে টাকা পয়সাও নিয়ে যেতে পারছেন না তারা। বাচ্চাদের এখনও জামাকাপড় কিনে দিতে পারেননি তারা। যেই পরিবারগুলো ফুটপাত ব্যবসার ওপর নির্ভরশীল তাদের আজ হাতখালি। বৃষ্টির হুমকি থাকুক না থাকুক , রোদ জলে ভিজে তারা দোকান খুললেও ক্রেতাদের টিকি পাওয়া যাচ্ছে না।
অনেক ব্যবসায়ী আবার দুর দুর থেকে মার্কেটে তাদের দোকান চালান। রোজ মোটা গাড়িভাড়া দিয়ে বিক্রির আশায় আসেন তারা। তবে গত এক সপ্তাহ দশ দিন ধরে বৃষ্টির জেরে সবকিছু একেবারে মাটি। সারা বছর কম ভাল বিক্রি হয় ঠিকই , তবে এবার পুজোয় ভীষণই খারাপ অবস্থা। দোকান খুলে চাতকপাখিদের মত বসে আছেন তারা। পুজোতে বোনাস পাওয়ার পর শেষ মুহূর্তেই কেনাকাটা করতে আসেন কর্মীরা। বিশেষ করে চা বাগানের কর্মীরা আসেন এই সময়। তবে কারোরই দেখা পাওয়া যাচ্ছে না। তবুও শেষ ৭-৮ দিনের দিকে মুখিয়ে রয়েছেন। ভগবানের দিকে তাকিয়ে তার কাছে প্রার্থনা করে এখনও আশার আলো দেখছেন তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের