697cdc67e7a74_IMG-20260130-WA0396
জানুয়ারী ৩০, ২০২৬ রাত ১০:০০ IST

কাতলা মাছের লেজ দিয়েই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের ভর্তা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইলিশের লেজ ভর্তা ভীষণই জনপ্রিয়। চিংড়ি মাছ বাটাও পছন্দ করেন সকলেই। তবে মাছের লেজ ভর্তা বানানোর জন্য সবসময় যে ইলিশের প্রয়োজন এমন নয়। কাতলা মাছের লেজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ভর্তা। যা স্বাদে গন্ধে ভীষণই অতুলনীয়।

উপকরণ -

৩-৪টেবিল চামচ সর্ষের তেল
৪টি কাতলা মাছের লেজ
২ টি পেঁয়াজের কুচি
আড়াইখানা গোটা রসুন
১০-১৫টি শুকনো লঙ্কা
স্বাদমতো নুন

রন্ধন প্রণালী -

প্রথমে অল্প জলে মাছের টুকরোগুলিকে সেদ্ধ করে নিতে হবে। সেই জলে গোটা রসুনের অর্ধেক টুকরো ও নুন দিয়ে দিতে হবে। এতে মাছের আঁশটে গন্ধ দূর হয়ে যাবে। অন্য দিকে, শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলি, বাকি রসুন , পেঁয়াজকুচি ভেজে নিন আলাদা ভাবে। সেদ্ধ করা মাছ ঠান্ডা হয়ে গেলে একটি বড় পাত্রে নিয়ে নিন। বড় একটি বাটির সাহায্যে মাছগুলির উপর চাপ দিলে খানিক পরিমাণে কাঁটা বেরিয়ে আসবে। তার পর বাকি কাঁটা হাতে করে ছাড়িয়ে নিতে হবে। এরপর ভাজা শুকনো লঙ্কা, নুন, রসুন, পেঁয়াজ কুচি করে অল্প মেখে নিন হাতে।

এরপর কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে এই মাছ-মাখা ছেড়ে দিন। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ধীরে ধীরে কষাতে হবে রান্নাটি। তারপর আঁচ বন্ধ করে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে মেখে তৃপ্তি করে খান। যদি ঝুরির বদলে ভর্তা করতে চান, তাহলে কড়াইয়ে তেল দিয়ে কষানোর প্রয়োজন নেই। তেল দিয়ে মাছ ও উপকরণগুলি মেখে নিলেই সুস্বাদু ভর্তা প্রস্তুত। গরম গরম ভাতে শুধু পরিবেশন করুন। 

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের