68c010ee65e20_WhatsApp Image 2025-09-09 at 5.03.21 PM
সেপ্টেম্বর ০৯, ২০২৫ বিকাল ০৫:০৬ IST

কাতলার সব পদ একঘেয়ে লাগছে , এবার বানিয়ে নিন কাতলা মুসল্লম

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাতলা মাছ বাঙালিদের ভীষণই প্রিয়। গরম ভাজা ছাড়াও অনেকরকম পদ থাকে। তাও সেই কাতলা কালিয়া , দই কাতলা। অনেকে বড়ি কাঁচালঙ্কা , কাঁচকলা দিয়েও ঝোল করেন। অনেকে আবার পোস্ত কাতলাও করেন। এবার সেই কাতলা দিয়েই যুক্ত হল এক নতুন পদ। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মুসল্লম।

আসুন জেনে নি কিভাবে বানাবেন এই সুস্বাদু পদ -

উপকরণ -

৪টুকরো কাতলা মাছ
২ টি পেঁয়াজ
১ টেবিল চামচ আদাকুচি
৬-৭ কোয়া রসুন
৩ টেবিল চামচ কাজুবাদাম
১৫০ গ্রাম টক দই
৪ টি শুকনো লঙ্কা
পরিমাণ মতো সাদা তেল
স্বাদমতো নুন
২ টেবিল চামচ ঘি

রন্ধন প্রণালী -

প্রথমে মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, নুন, শুকনো লঙ্কা, কাজুবাদাম, দই, নুন আর সাদা তেল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার একটি বাটিতে মাছগুলি নিয়ে তার সঙ্গে বানিয়ে রাখা মশলাটি ভাল করে মাখিয়ে নিন। এবার মশলা মাখানো মাছগুলি ঘণ্টা দেড়েক ফ্রিজে রেখে দিন। কড়াইতে ঘি আর তেল সমপরিমাণে নিয়ে ভাল করে গরম করে নিন। এবার মশলা থেকে মাছগুলি তুলে নিয়ে লাল করে ভেজে তুলে রাখুন। এরপর সেই কড়াইতেই বাকি মশলাটি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে গ্যাস বন্ধ করে ভেজে রাখা মাছের উপর মশলা ছড়িয়ে পরিবেশন করুন। ধোঁয়া ওঠা ভাতে জমে যাবে এই পদ।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের