নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - রাজ্যে ক্ষমতার পালাবদলের আবহে কাটমানি-সহ তোলাবাজির অর্থ ফিরিয়ে দিলেন অভিযুক্ত একাধিক তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা-১ ব্লকে। বিরোধীরা একে ‘ভয়ের সংস্কৃতি’র ফল বলে কটাক্ষ করলেও, এই পর্বে শাসক শিবিরের অস্বস্তি আরও বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুঠি অঞ্চলে দীর্ঘদিন ধরে কয়েক জন তৃণমূল কর্মী ও জনপ্রতিনিধির বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠছিল। স্থানীয়দের কথায়, ২০২১ সালের বিধানসভা ভোটের পর আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়া, জমি সংক্রান্ত জটিলতা মেটানো কিংবা প্রশাসনিক কাজ দ্রুত করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্ক নেওয়া হয়। রাজনৈতিক প্রভাব দেখিয়ে চাপ সৃষ্টি করেও অর্থ সংগ্রহের অভিযোগ সামনে আসে। তবে প্রতিশ্রুতির কোনও কাজই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
বাংলায় সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন, কাটমানি কিংবা তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সাম্প্রতিক সময়ে এই ধরনের অভিযোগে জড়িত বেশ কয়েক জন নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি পদক্ষেপের খবরও প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতেই রবিবার স্থানীয় স্কুলমাঠে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে এক বুথ সভাপতি কয়েক জনের হাতে ফেরত অর্থ তুলে দেন।
যদিও অভিযুক্তদের অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। তবে প্রভাবশালী হিসেবে পরিচিত এক তৃণমূল নেতার বাবা, ছেলের অনুপস্থিতিতে একাধিক ব্যক্তির পাওনা মিটিয়ে দেন। অভিযোগকারীদের নাম নথিভুক্ত করে ধাপে ধাপে বকেয়া ফেরতের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। তৃণমূলের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য করতে চাননি।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুদীপ দাস জানান, 'জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাসে আমার কাছ থেকে ভালো পরিমাণ অর্থ নেওয়া হয়েছিল। কিন্তু কোনও অগ্রগতি চোখে পড়েনি। পরে শুনি ফেরত দেওয়া হচ্ছে। তাই এখানে এসে নাম নথিভুক্ত করি। শেষ পর্যন্ত টাকাও হাতে পেয়েছি'।
অন্যদিকে মিঠুন বর্মণ বলেন, 'রাজনৈতিক মতপার্থক্যের কারণে আমি ও আমার ভাইয়ের কাছ থেকেও জোর করে টাকা আদায় করা হয়েছিল। রবিবার আমরাও সেই তালিকায় ছিলাম। প্রাপ্য অর্থ ফিরে পেয়ে অন্তত স্বস্তি মিলেছে'।
এ বিষয়ে বিজেপির মাথাভাঙা-৪ মণ্ডল সভাপতি সুরেন্দ্র বর্মণ অভিযোগ করেন, 'প্রাথমিক হিসাব অনুযায়ী এলাকার কয়েক জন তৃণমূল নেতা ও এক পঞ্চায়েত সদস্য মিলিয়ে প্রায় ৮০ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। এখনও সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়নি। তবে কিছু পরিবার তাঁদের পাওনা বুঝে পেয়েছেন'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের