নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। টাউনশিপ পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে এসে ক্ষোভ উগরে দেয় তৃণমূল কর্মীরা। অভিযোগ , পঞ্চায়েত প্রধান ডেপুটেশন জমা দেওয়ার কথা জানা সত্ত্বেও এদিন অনুপস্থিত ছিলেন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন তারা। এমনকি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েতে ঝুলিয়ে দেওয়া হয় প্রতীকী তালা।
সূত্রের খবর , ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত লাগানো বাতিস্তম্ভে বিনা অনুমতিতে বিজ্ঞাপন লাগানো হয়। তৃণমূল কর্মীরা বিষয়টি জানতে পেরে চিত্রালি নামে একটি প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সেখান থেকে হুমকিও দেওয়া হয়। এই নিয়ে সাংবাদিক সম্মেলনও করেন তারা। এরপর পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে যুব কংগ্রেস সভা করা হয়। এদিন পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকায় ডেপুটেশন দিতে এসে ক্ষোভ উগ্রে দেন তারা। এমনকি পঞ্চায়েতে ঝুলিয়ে দেওয়া হয় প্রতীকী তালাও। তৃণমূলকর্মী পরেশ বিশ্বাস জানান , ডেপুটেশন জমা দিতে যাওয়ার বিষয়টি পঞ্চায়েত প্রধান জানতেন তাসত্ত্বেও তিনি অনুপস্থিত। এর অর্থ অবশই দুর্নীতি হয়েছে।
এপ্রসঙ্গে এক তৃণমূলকর্মী জানান, ''আমরা আজ ডেপুটেশন জমা দিয়েছি। লিখিত ভাবে জবাব চেয়েছি কিন্তু তিনি কোনও দিনও লিখিত ভাবে জবাব দেননা। ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত রাস্তার বাতিস্তম্ভে বিজ্ঞাপন বসানো হয়েছে যার কোনো অনুমতি নেই। এরকমই বেশ কিছু বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসে দেখি প্রধান নেই। তিনি সমস্ত বিষয় জানা সত্ত্বেও অনুপস্থিত। তাই আমরা বিক্ষোবে সামিল হয়েছি আজ।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের