নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে বড়ঞা এলাকার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শ্রীহট্ট গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, অভিযুক্তদের গ্রেফতার করে শনিবার তাঁদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবলপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান তৃণমূল সদস্য সকেরা বিবির স্বামী সুফল রহমান। এছাড়াও প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রশান্ত কুমার পাল, উৎপল বাগদি ও মানিক বায়েন। শ্রীহট্ট গ্রামের বাসিন্দা অঙ্গরী দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক উপভোক্তার কাছ থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেনের এই অভিযোগের পেছনে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, আদালতে নিয়ে যাওয়ার পথে প্রশান্ত কুমার পাল টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। পুরো ঘটনার তদন্তে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী দল।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...