নিজস্ব প্রতিনিধি , হুগলী - রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। শেওড়াফুলিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। একই সঙ্গে রাজ্যে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য বেঙ্গল ফাইলস মুক্তির দাবিও তুললেন দলীয় কর্মীরা।
সূত্রের খবর, সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের একটি পোস্টে দেখা যায় তৃণমূলের কিছু সমর্থক রবীন্দ্রনাথের ছবি ছিঁড়ে আগুন ধরিয়েছে। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। মঙ্গলবার শেওড়াফুলি উদয়ন সিনেমা হলের সামনে বিজেপি সমর্থকেরা পথ অবরোধে নামেন। তাঁদের অভিযোগ, মালদহে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনে ভুল করে হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেওয়া হয়েছে।
পরে ছাত্রনেতাকে বহিষ্কার করলেও বিজেপির দাবি, এই ঘটনার মধ্যেই বিশ্বকবিকে অসম্মান করা হয়েছে। সেই প্রতিবাদেই পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। অবরোধ চলাকালীন মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান বিজেপি সমর্থকেরা। তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে দেয়।
এদিন বিক্ষোভকারীদের আরও অভিযোগ, রাজনৈতিক কারণের জন্য দ্য বেঙ্গল ফাইলস সিনেমার মুক্তি আটকে রাখা হয়েছে। তাই সিনেমাটি মুক্তির দাবিতেও সরব হন বিক্ষোভকারীরা। তাদের দাবি, 'মুখ্যমন্ত্রীর জন্য দ্য বেঙ্গল ফাইলস ছবিটা বাংলার সব সিনেমা হলে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, সেখানে ১৯৪৮ সালে বাংলায় সমস্ত হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছে সেই সবটা ওই ছবিতে তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মের অধিকার আছে সেই ইতিহাস জানার তাই অবিলম্বে এই ছবি সব সিনেমা হলে দেখাতে হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের