নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - কবিতাগুলি ভীষণই দয়া মায়ায় ভরা। মানুষ হোক বা পশুপাখি ভালবাসাই পরম ধর্ম। সেই নীতি নিয়েই দিনের পর দিন কবিতা লিখে গেছেন। আসলে এমন নয় যে তার বাস্তব ও কবিতার জগৎ আলাদা। আসলে বাস্তব নিয়েই কবিতার জগৎ তার। সেই রবিউল গনি জীবপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করলেন। বিশালাকার একটি নালা থেকে অবলা গরুকে বাঁচালেন রবিউল।
সূত্রের খবর , শুক্রবার দুপুরে হলদিবাড়ি কলেজের ছাদ থেকে কয়েকজন পড়ুয়া নালায় একটি গরুকে ডুবে যেতে দেখেন। প্রায় জলের তলায় চলে যায় গরুটি। শুধু দেখা যাচ্ছিল মাথাটি। তখনই চিৎকার শুরু করেন স্থানীয়রা। ছুটে আসেন রবিউল। গরুকে দমকল কর্মীদের সহযোগিতায় উদ্ধার করেন।
মানবিক কাজের পরই একটি গুরুতর সমস্যার সম্মুখীন হন সকলে। উদ্ধারের পর গরুটি দীর্ঘক্ষণ অসুস্থ থাকায় তার দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। রবিউল বাবু হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের ডাক্তার বাবুকে ফোন করলে তিনি ১৯৬২ একটি হেল্পলাইন নাম্বার দেন। তবে বারবার কল করার পরও ব্যস্ত বলে সেই নম্বর। ফোন তোলা হয়নি। সঠিক সময়ে পশুচিকিৎসার পরিষেবা না পাওয়ায় হতাশা পকাশ করার পাশাপাশি সুর ছড়িয়েছেন।
কবি রবিউল গনি প্রধান জানিয়েছেন , "নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।হঠাৎ শুনি কলেজের দিক থেকে ছাত্রদের চিৎকার ভেসে আসছে গিয়ে দেখি গরুটা প্রায় ডুবেই গেছিল। দেরি না করে একা জলের মধ্যে নেমে পড়ি।"
রবিউল বাবু আরও বলেন , "গরুটিকে কোনমতে নিরাপদে জলের কিনারায় আনা সম্ভব হলেও, সেটিকে একা ডাঙায় তোলা যেত না। সঙ্গে সঙ্গেই কবি হলদিবাড়ি দমকল বিভাগে খবর দি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। এরপর সম্মিলিত প্রচেষ্টা গরুটিকে ডাঙায় তোলা সম্ভব হয়।"
উদ্ধারের পর স্থানীয় বাসিন্দা সহ উদ্ধারকারী দলের মুখের হাসি ছিল নজরকাড়া। এর কিছুক্ষণ পর রবিউল বাবু জানতে পারেন, গত চার দিন আগে পশ্চিমপাড়ার বাসিন্দা মন্টু মহম্মদের একটি গরু হারিয়ে গিয়েছিল। মন্টু বাবুকে খবর দেওয়া হলে, তিনি এসে গরুটি শনাক্ত করেন। প্রকৃত মালিকের হাতে তাঁর হারানো গরুটি তুলে দিলেন রবিউল। একসঙ্গে দুটি ভাল কাজ করলেন তিনি। কবি প্রমাণ করলেন , লোক দেখানো ভালবাসা নয় , এটাই প্রকৃত জীবপ্রেম।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের