6a0e83a052cd4_1779302060_live-1
মে ২১, ২০২৬ সকাল ০৯:৩১ IST

কড়া নিরাপত্তায় শুরু ফলতায় পুনর্নির্বাচন , ২৮৫ বুথে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা -  ইভিএম কারচুপির অভিযোগে বাতিল হয়েছিল আগের ভোট। সেই বিতর্কের আবহেই ফের ভোটগ্রহণ শুরু হল ফলতা বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল ৭টা থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। ২৮৫টি ভোটকেন্দ্রজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময় ফলতা বিধানসভা কেন্দ্রে ব্যাপক ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে গোটা কেন্দ্রের নির্বাচন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপর নতুন করে ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয় ২১ মে এবং গণনার দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ মে। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে ভোটপর্ব।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে , প্রতিটি বুথে এবার আটজন করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে, যা কার্যত একটি পূর্ণাঙ্গ সেকশনের সমান। উল্লেখযোগ্যভাবে, আগের ভোটে প্রতিটি বুথে মাত্র চারজন জওয়ান ছিলেন। এবার কোনও ধরনের অভিযোগ বা অনিয়মের সুযোগ রাখা হচ্ছে না। তাই ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি ভোটকেন্দ্রে প্রায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুধু তাই নয়, যে কোনও অশান্তি বা গোলযোগের মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ৩০টি ‘কুইক রেসপন্স টিম’। ভোটারদের মধ্যেও এদিন ছিল বাড়তি সতর্কতা ও উৎসাহ। কড়া নজরদারির মধ্যেও সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে।

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...