নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রেমিকের কেচ্ছা ফাঁস হতেই চরম সিদ্ধান্ত। যুবক একাধিক সম্পর্কে রয়েছেন জানতেই বিচ্ছেদের ইচ্ছাপ্রকাশ করেন তরুণী। এরপরই যুবকের হুমকি। সহ্যসীমা পেরিয়ে যাওয়ায় একসময় নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীতে। যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর , মৃত তরুণীর নাম বর্ষা মণ্ডল। কল্যাণী পুরসভার চাঁদামারি ১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বর্ষার সঙ্গে কল্যাণীর মুরাতিপুর এলাকার বাসিন্দা সৌরভ হালদারের সঙ্গে ২ বছরের সম্পর্ক ছিল। একসময় বর্ষা জানতে পারেন যুবকের একাধিক কিশোরীর সঙ্গে সম্পর্কে ছিলেন।
এরপরই সৌরভের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান তরুণী-সহ তাঁর পরিবার। বৃহস্পতিবার তরুণীর বাড়িতে এসে হুমকি দেন। সেই সময় মৃতার অভিভাবক বাড়িতে উপস্থিত ছিলেন না। সেই সুযোগেই তাঁকে গালিগালাজ করেন অভিযুক্ত যুবক। কিশোরীর জেঠু বিষয়টি দেখেও চুপচাপ ছিলেন। এরপর ঘরে চলে যান বর্ষা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা এসে বর্ষাকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃতার মা রিঙ্কু মন্ডল বলেছেন , "সৌরভের কড়া শাস্তি চাই। আমার মেয়েকে শেষ করে দিল ও। এরপর যেন আর কারোর জীবন নষ্ট না করতে পারে তাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের