নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - গোবিন্দভোগ চাল নিয়ে কেরালার উদ্দেশ্য রওনা দেওয়ার পর যাত্রাপথেই রহস্যজনক ভাবে নিখোঁজ লরি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানে। প্রায় ২৫ টন গোবিন্দভোগ চাল নিয়ে বেরোনোর পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছয়নি লরিটি। ঘটনায় উদ্বেগে রয়েছেন চাল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে , পূর্ব বর্ধমান জেলার একটি চালকল থেকে কেরালার এক ব্যবসায়ীর কাছে গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লরি পৌঁছয়নি। এরপর চালকল কর্তৃপক্ষ , ব্যবসায়ীর মধ্যে যোগাযোগ হলে বিষয়টি সামনে আসে। লরির চালকের মোবাইল ফোন একসঙ্গে গাড়ির মালিকের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনদিন ধরে ওই লরির কোনো খোঁজ পাননি স্থানীয় পুলিশ।
গোটা বিষয় নিয়ে এক পুলিশ আধিকারিক জানান, আমরা ইতিমধ্যে গাড়ি খুঁজে না পেলেও, "গাড়ি চালক ,গাড়ির মালিকের খোঁজ পেয়েছি। আমাদের অনুমান গাড়িটি এই রাজ্যেই আছে কেরলে এখনও যায়নি। নদীয়ায় প্রথম গাড়িটিকে নিয়ে যায় তারপর কোনো এক অজ্ঞত স্থানে গাড়িটি রাখা হয়।আমাদের ধারণা দু একদিনের মধ্যেই গাড়ির হদিস মিলবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের