নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাবারে ঝাল থাকবেই। ঝালে কান মাথা জ্বলে গেলেও খাওয়ার সময় যেন আলাদাই তৃপ্তি। এমনই মনে করেন অনেকেই। ঝাল ছাড়া যেন খাবার মুখেই রোচে না। তাদের জন্য দক্ষিণী পদ্ধতিতে রয়েছে খুশকা পোলাও। যেমন ঝালের বাসনাও মিটবে তেমন স্বাদেও অতুলনীয় হবে।
খুশকা পোলাও -
মশলা, ঝালের সঠিক মিশ্রণে তৈরি হয় খুশকা পোলাও। কড়াইয়ে ঘি গরম হতে দিন। যোগ করুন দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোল মরিচের মতা গোটা মশলা। দিয়ে দিন সরু করে কাটা পেঁয়াজ কুচি এবং ৫-৬টি চেরা কাঁচালঙ্কা। ঝাল বাড়াতে চাইলে লঙ্কার পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ ভাজা হলে যোগ করুন আদা-রসুন বাটা। স্বাদমতো নুন দিন। দিয়ে দিন হলুদ, ধনে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলা কষিয়ে দিতে হবে টম্যাটো। টম্যাটো গলে তেল ছাড়া শুরু হলে দিয়ে দিন একমুঠো পুদিনা এবং ধনেপাতা। আগে থেকে চাল ভিজিয়ে রাখুন। মশলা কষিয়ে পরিমাণ মতো জল ফুটতে দিন। জল ফুটে গেলে ভিজিয়ে রাখা চাল দিয়ে ঢাকা দিয়ে দিন।কুসকা রাইস হবে পোলাওয়ের মতো ঝরঝরে।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের