নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে রাজ্যজুড়ে শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে একযোগে পালিত হচ্ছে খাদ্য উৎসব। তারই অঙ্গ হিসেবে পালপাড়া বালিকা বিদ্যালয় চত্বরে উঠে এল এক প্রাণবন্ত ছবি। এমন কর্মসূচি পড়ুয়াদের বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনে সাহায্য করবে বলেই মনে করছেন শিক্ষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। যার প্রথম সপ্তাহ জুড়ে চলছে স্টুডেন্ট উইক। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি মাইতি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তাঁর সার্বিক তত্ত্বাবধানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয়। প্রায় ৮০ জন ছাত্রী নিজেদের হাতে তৈরি ৫৫ ধরনের খাবার নিয়ে স্টল সাজায়। দেশি থেকে বিদেশি নানা স্বাদে ভরে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। স্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত করা সমস্ত খাদ্য পরিবেশন করা হয় শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের মধ্যে।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা জানান, 'পড়াশোনার পাশাপাশি এমন কার্যকলাপও এক ধরনের শিক্ষা। রান্না করা, সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। ভবিষ্যতে সাবলীলভাবে এগিয়ে যেতে গেলে এই দক্ষতাগুলির প্রয়োজন রয়েছে। তাই আগামীদিনেও এই কর্মসূচি চালু থাকবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের