নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - প্রথম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। খাবারের লোভ দেখিয়ে শিশু কন্যাকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ বারুইপুরে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , নির্যাতিতা স্কুল থেকে বাড়ি ফেরার সময় দোকান থেকে এক বৃদ্ধ তাকে ডাক দেয়। বলে বাতাসা খাওয়াবে। শিশুটি কিছু না বুঝে দোকানে যেতেই তাকে ভেতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। শিশুর মা স্কুল ছুটি হওয়ার পরও খুঁজে না পাওয়ায় দোকানের পাশে তার জুতো দেখতে পায়। এরপর দরজা খুলতেই আসল সত্যটা নজরে আসে।

মেয়ের শারীরিক অত্যাচারের দৃশ্য সহ্য করতে না পেরে চিৎকার দেন মা। এরপর পরিবারের সদস্যদের ডাকার আগেই ছুটে আসেন প্রতিবেশীরা। বারুইপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে ফের হেফাজতের আবেদন জানায় পুলিশ।

নির্যাতিতার মা জানিয়েছেন , "আমার মেয়ের ১ টার সময় স্কুল ছুটি হয়। আমি খুঁজে না পেয়ে জায়ের মেয়েকে জিজ্ঞেস করতেই ও বলে বাতাসা খেতে দোকানে গেছে। আমি দেখি জুতোজোড়া পরে আছে দোকানের বাইরে। এরপর দরজা খুলতেই দেখি আমার মেয়ের গায়ে পোশাক নেই। পাশেই রয়েছে দোকানদার। আমি জিজ্ঞেস করতেই মেয়ে কাঁদছে। এরপর দোকানদারকে প্রশ্ন করতে থাকলে সব চুপ হয়ে যায়। আমি বলি সত্যি না বললে খারাপ হবে বলে দুই চারটে থাপ্পর মারি। এরপর পুলিশে খবর দি। পার্টির ছেলেরা আসে। তারপর পুলিশে ধরিয়ে দেওয়া হয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের