নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিয়ের মরশুম শুরু হয়েছে বহুদিন। এখন সোনার দোকানগুলিতে ভিড় আর ভিড়। যদিও কয়েকমাস আগে থেকেই এই একই অবস্থা। রানাঘাট স্বর্ণশিল্পীদের প্রাণকেন্দ্র। তাই সেখানে এসে যেন কোনোভাবে খদ্দেররা না ঠকে সেই উদ্দেশ্যে সরকারকে বিশেষ অনুরোধ জানানো হল বঙ্গীয় স্বর্ণশিল্পী রানাঘাট সমিতি।
রানাঘাট সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতে সোনার গহনা বা সোনার অলংকার তৈরি করতে এসে ক্রেতারা যাতে না ঠকেন তারা যেন উপযুক্ত টাকা দিয়ে জিনিস ক্রয় করতে পারেন তার জন্য সর্বদা সজাগ থাকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রানাঘাট শাখা। তারা সব সময় যেমন ক্রেতাদের পাশে থাকেন তেমনি স্বর্ণ শিল্পীদের নিয়ে ব্যবসা করেন সুষ্ঠ ভাবে।

বুধবার বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি রানাঘাট শাখা তাদের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত হলো রানাঘাট নজরুল মঞ্চে। অনুষ্ঠানে G,J,E,P,C কর্মসূচি উদ্বোধন করেন পঙ্কজ পারেখ। প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর সেনকো গোল্ড ডায়মন্ড লিমিটেড বোর্ড অফ ডিরেক্টর শুভঙ্কর সেন , টগর চন্দ্র পোদ্দার সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
রানাঘাট সমিতির তরফ থেকে এক কর্মকর্তা বলেন , "পশ্চিমবঙ্গে সোনার দাম অন্যান্য রাজ্যের থেকে ৪ হাজার টাকার বেশি। আমি রাজ্য সরকারের কাছে এটাই অনুরোধ করি এই দাম যেন কমানো হয়। গরীবরা কোনোভাবেই যেন সমস্যায় না পরে। অনেক গরীব দুঃখী সোনার জন্য বিয়ে পিছিয়ে দেয়। এই জিনিস যেন চলতে না থাকে। সোনার দাম এইভাবে ঊর্ধ্বমুখী হতে থাকলে খদ্দের কমে যাবে। খদ্দের না থাকলে আমরা কিছুই না। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব সোনার দাম ফিক্স করা হোক।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের