নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - পড়ুয়ার পর এবার খড়্গপুর আইআইটির ক্যাম্পাসে অধ্যাপকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার ক্যাম্পাস কোয়ার্টার থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাস চত্বরে। মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হায়দরাবাদের বাসিন্দা ৩৬ বছর বয়সী দীপক রেড্ডি পুল্লাগুরম কর্মসূত্রে খড়্গপুর আইআইটির ক্যাম্পাসের আবাসনে থাকতেন। বুধবার সকাল থেকে তার কোনও সাড়া না মেলায় উদ্বিগ্ন হয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ নিরাপত্তারক্ষীদের সহায়তায় তার কোয়ার্টারে প্রবেশ করে। সেখানেই তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে আইআইটি ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। ইতিমধ্যেই অধ্যাপকের ঘর সিল করে দেওয়া হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজ চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তকারীরা নিরাপত্তারক্ষী, প্রতিবেশী ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। কলেজ কর্তৃপক্ষের তরফে অধ্যাপকের পরিবারের সদস্যদেরও হায়দরাবাদে খবর দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের