নিজস্ব প্রতিনিধি , হুগলি - সারা দেশজুড়ে আজ পালিত হচ্ছে খেলা হবে দিবস। এই খেলা হবে দিবসে হুগলি জেলার চন্ডিতলা ২ নম্বর ব্লকের বাকসা স্পোর্টিং ময়দানে আয়োজিত হয় একটি ফুটবল টুর্নামেন্ট। মহিলা ও পুরুষ দুই বিভাগেই ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তি। খেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা। উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী ও দেবী প্রসাদ রক্ষিত। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব কল্যাণ আধিকারিক উমাশঙ্কর দাস।
মহিলা ফুটবল অংশগ্রহণ করে হরিপাল ও গোঘাট ব্লকের দুই দল। পুরুষদের খেলায় অংশগ্রহণ করেন বাকসা স্পোর্টিং ক্লাব ও গরল গাছা জুনিয়র স্পোর্টিং ক্লাব। খেলা শুরুর আগে দুই দলের ফুটবলারদের সঙ্গে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছবি তোলেন বিশিষ্ট ব্যক্তিরা। খেলা শেষে ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়।
টুর্নামেন্টটি ভীষণই উপভোগ করেছেন চন্ডিতলার স্থানীয় বাসিন্দারা। খেলা শুরুর সময় স্থানীয় বাসিন্দা ছাড়াও পাশের পাড়া থেকে ঝাঁকে ঝাঁকে ভিড় করেন ফুটবলপ্রেমী মানুষেরা। একাধিক বিশিষ্ট ব্যক্তির সমাগমে ভীষণই সফলভাবে আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্ট।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের