নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - খেলতে খেলতে আর বাড়ি ফেরা হল না দুই ছোট্ট বন্ধুর। নির্মীয়মান বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে প্রাণ গেল দুই নাবালকের। মুহূর্তের মধ্যে গ্রাম জুড়ে নামল শোকের ছায়া।
সূত্রের খবর, বুধবার দুপুরে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত জজান গ্রামে গ্রামে নির্মীয়মান বাড়ির সানসেট ভেঙে চাপা পড়ে প্রাণ হারাল দুই নাবালক। মৃতদের নাম সঞ্জু মাঝি (৯) ও আদিত্য বাগদি (৭)।ঘটনার সময় গ্রামে একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। দুপুরের দিকে ওই দুই শিশু বাড়িটির সানসেট ধরে খেলাধুলা করছিল। হঠাৎই দেওয়ালটি ভেঙে পড়ে তাদের গায়ে। আশপাশের মানুষ ছুটে এসে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা সেখানে পৌঁছনোর পরই দুই শিশুকে মৃত ঘোষণা করেন তারা।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের পাঠানো হয়েছে।মৃত আদিত্যের বাবা লালবাবুল বাগদি জানান,” দুর্ঘটনার সময় আমি দোকানে ছিলাম। ছেলে মামারবাড়িতে ছিলো। আমাকে বাড়ি থেকে ফোন করে জানানো হলো ছেলে আর বেঁচে নেই।ছেলে ও ছেলের বন্ধু দুজনেই একসঙ্গে মারা গেছে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের