নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - নদীর চরে খেলা করছিল দুই বোন। মুহূর্তের অসাবধানতায় পা পিছলে পড়ে যায় গভীর জলে। আর সেখানেই থেমে গেল ৭ বছরের পিংকির হাসি খেলা ভরা জীবন। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বছর ১০ এর দিদি সালোনি সিং, এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১ এবং বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গেছে হলদি নদী। নদী সংস্কার না হওয়ার কারণে ধীরে ধীরে সংকুচিত হয়েছে নদীর গতিপথ। নদীর চরে জমেছে কাদা বালি, যা মূলত ইটভাটার কাজে ব্যবহৃত হয়। আর এই কাদা বালির অবৈধ ব্যবসা এখন রমরমিয়ে চলছে। নদী থেকে চরবালি তুলে মজুত করা হয়, পরে তা বিক্রি করা হয় বিভিন্ন জায়গায়।

এইভাবে বালি তোলার ফলে নদীর চরজুড়ে তৈরি হয়েছে ছোট বড় ডোবা। বর্ষার জলে সেগুলো এখন ছোট ছোট জলাশয়ে পরিণত হয়েছে। আশেপাশের ছেলেমেয়েরা প্রতিদিনই সেই চরে খেলাধুলো করে। সোমবার দুপুর ১২ টা নাগাদ পিংকি ও সালোনি প্রতিবেশী বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ পা পিছলে খাদানের জলে পড়ে যায় ছোট বোন পিঙ্কি। তাকে বাঁচাতে দিদি সালোনিও ঝাঁপ দেয়। কিন্তু দুজনের কারোরই সাঁতার জানা ছিল না। ফলে কেউই জল থেকে উঠতে পারেনি। চোখের সামনে এই দৃশ্য দেখে বাকিরা দৌড়ে গিয়ে বড়দের খবর দেয়। স্থানীয়রা ছুটে এসে দুই বোনকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ডাক্তাররা পিঙ্কিকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় সালোনি এখনও চিকিৎসাধীন।

পিঙ্কি ও সালোনির বাড়ি আসলে উত্তরপ্রদেশে। বাবা রাজিব সিং পেশায় টোটো চালক। নন্দীগ্রামে মামার বাড়ির কাছে ভাড়া বাড়িতে থাকেন তিনি। টোটো চালিয়েই সংসার চালান। হঠাৎ করেই মেয়ের অকাল মৃত্যুর খবর ভেঙে দিয়েছে পরিবারকে। এলাকাবাসী জানিয়েছেন, এর আগেও একইভাবে এক ছোট ছেলে এই খাদানে পড়ে প্রাণ হারাতে বসেছিল। সেবার সে কোনোমতে বেঁচে যায়।
এই ঘটনায় গোটা নন্দীগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই চলছে চরবালি খাদানের এই অবৈধ ব্যবসা। তাদের দাবি, এই বেআইনি কাজ বন্ধ করতে প্রশাসন ইচ্ছাকৃতভাবে ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে নন্দীগ্রাম ব্লক ১তৃণমূল কংগ্রেসের সদস্য শেখ মনসুর আলীর পাল্টা বক্তব্য, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই পঞ্চায়েত বিজেপির দখলে। অবৈধ ব্যবসা রমরমিয়ে চললে তার দায় বিজেপিকেই নিতে হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের