নিজস্ব প্রতিনিধি , নদীয়া - খোদ সরকারি ব্যাঙ্ক থেকে ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ২ বছর ধরে টাকা ফেরতের দাবিতে ঘুরেও মেলেনি সমাধান। আর তার জেরে পথে বসেছেন নদীয়ার পাঁচবেড়িয়া গ্রামের কয়েকশো সাধারণ মানুষ। অবশেষে ক্ষোভে ব্যাঙ্কের সামনে এসে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের একটাই প্রশ্ন, কবে পাওয়া যাবে জমানো টাকা?
স্থানীয় সূত্রের খবর, নদীয়ার পাঁচবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে প্রায় কয়েকশো সাধারণ মানুষ তাদের পরিশ্রমের টাকা জমিয়েছিল। দীর্ঘ ২ বছর ধরে অপেক্ষার পরও টাকা এখনও পাননি তারা। ব্যাঙ্কে এলে তাদের বারবার বলা হচ্ছে লিঙ্ক নেই, এইদিকে কর্মীরা নিজেরা ব্যাঙ্কে বসে আমোদ-প্রমোদ করছেন। জানা যাচ্ছে ৪ কোটি টাকা উধাও ব্যাঙ্ক থেকে। টাকা কোথায় গেল তা কেউ জানে না। একাধিকবার জিজ্ঞাসার পরেও কর্মীদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
রীনা মন্ডল জানিয়েছেন, "আমি জমি জায়গা বিক্রি করে প্রায় ১৪ লাখ টাকা এখানে রেখেছিল। ২ বছর ধরে আসছি, রোজই একই কথা শুনছি এখন টাকা পাওয়া যাবে না। গতমাসে আমার শারীরিক সমস্যার জন্য যখন টাকা নিতে আসি তখনও অনেক অনুরোধ করার পর আমি ১০ হাজার টাকা পাই। টাকা চাইলে পুরোনো ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলে। আমি এখন আমার প্রাপ্য টাকা চাই।"
মিতা সাহা জানিয়েছেন, "আমি যতবার এসেছি বারবার বলেছে টাকা নেই। আমি প্রায় ১ বছরের বেশি সময় ধরে ঘুরছি। আমার ১ লাখ ৩২ হাজার টাকা রয়েছে এখানে। আমার স্বামীর ব্রেন স্ট্রোক হয়েছে, টাকা না পাওয়ায় ঠিক মতো চিকিৎসা করাতে পারছি না। আমি এখনও সব টাকা ফেরত চাই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের