নিজস্ব প্রতিনিধি , হুগলী - ফের খসড়া তালিকায় মারাত্মক গরমিল। ডানকুনির রেশ কাটতে না কাটতেই উত্তরপাড়া বিধানসভার কোন্নগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে গুরুতর অসঙ্গতির অভিযোগ উঠল। ২৬২ নম্বর বুথের বাসিন্দা শ্যামল খাটুয়াকে জীবিত থাকা সত্ত্বেও ‘মৃত ভোটার’ হিসেবে তালিকাভুক্ত করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফলে SIR প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের উঠছে বড়সড় প্রশ্ন।
SIR নিয়ে চলমান বিতর্কের মাঝেই মঙ্গলবার পূর্ব ঘোষণা মতন নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। তবে এই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে উঠে আসছে অসঙ্গতির অভিযোগ। কারোর ভোটার তালিকায় নাম নেই তো আবার কোথাও জীবিত ব্যক্তিকে মৃতের অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি ডানকুনিতে ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর এবার উত্তরপাড়ার বাসিন্দা শ্যামল খাটুয়াকে খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর এতে স্বাভাবিকভাবেই গভীর দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
শ্যামল খাটুয়া জানান, ' আমাকে BLO এসে ফর্ম দিয়ে গেছিল আমি ঠিক মতন করেই পূরণ করে জমা দিয়েছি। কিন্তু এই খসড়া তালিকা বেরোতে দেখছি আমাকে মৃতদের তালিকায় দিয়ে দিয়েছে। কাউন্সিলরের কাছে অভিযোগ দিয়েছি তিনি ব্যবস্থা নেবেন বলেছেন।'
২৬২ নম্বর বুথের BLA শ্যামলের ভাই শিব শংকর খাটুয়া জানান, ' BLO আর BLA দের মধ্যে যখন মিটিং হয়েছিল তখন ৩০ জনকে মৃত বলে দেখানো হয়েছিল। কিন্তু লিস্ট বেরোতে দেখা যাচ্ছে সেখানে ৩১ জনের নাম রয়েছে। বিজেপির লোকেরা চক্রান্ত করে আমার দাদার নাম মৃতদের তালিকার মধ্যে দিয়ে দিয়েছে। এর জন্য আমাদের যতদূর যাওয়ার যাবো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের