নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কলেজের সীমানায় পাঁচিল নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। শান্তিপুর কলেজের সামনে দীর্ঘদিন ধরে কলেজের জায়গা দখল করে অস্থায়ী দোকান নির্মাণ করে ব্যবসা করছেন বহু ব্যবসায়ী। যার জেরে নোটিস টানিয়ে কলেজের গেটের সামনে থেকে সরিয়ে নিতে বলা হয় অস্থায়ী দোকান পাট। ঘটনাকে ঘিরে বুধবার সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় একালায়।
সূত্রের খবর , শান্তিপুর কলেজের সীমানায় পাঁচিল দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাঁচিল নির্মাণের দায়িত্ব ইতিমধ্যেই জনকল্যাণ দফতরকে (PWD) দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে কলেজ গেট ও সীমানা সংলগ্ন এলাকায় থাকা অস্থায়ী দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নোটিস জারি করা হয়। সেই নোটিসকে কেন্দ্র করেই স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে দেখানো হয় বিক্ষোভ। তারা কলেজ কর্তৃপক্ষকে জানান তাদের অন্যত্র দোকানের ব্যবস্থা করে দিতে হবে। তাহলেই তারা কলেজ কর্তৃপক্ষের দাবি মানবেন।
স্থানীয় কিছু ব্যবসায়ী এপ্রসঙ্গে জানান, "আমরা দীর্ঘদিন ধরে এখানে দোকান চালাচ্ছি। আমাদের রুজি রুটিই এটা। হঠাৎ নোটিস পেয়ে আমরা বিপাকে পড়েছি। কলেজ কর্তৃপক্ষ যদি বিকল্প জায়গার ব্যবস্থা করত, তাহলে আমাদের সুবিধা হতো।”
অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের দাবি, সরকারি পরিকল্পনা অনুযায়ী এই পাঁচিল নির্মাণ অত্যন্ত জরুরি।তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাই আমাদের লক্ষ্য।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের