নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আচমকা যাত্রীবাহী চারচাকা গাড়িতে ভয়াবহ আগুন , তবে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীদের প্রাণ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী। পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার সকালে একটি ম্যাজিক গাড়ি হুগলী থেকে যাত্রী নিয়ে নদিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ কল্যাণী ঈশ্বর গুপ্ত সেতুর ওপর যানটিতে আগুন লাগে, মুহূর্তে শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। সঙ্গে সঙ্গে চালক সহ আরোহীরা নেমে পড়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি দ্রুত ঠিক না হলে ক্ষতিগ্রস্ত হতে পারত ব্রিজটিও। পরে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, দমকল যৌথভাবে ভস্মীভূত গাড়িটি সেতু থেকে সরালে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, 'আমাদের প্রাথমিক ধারণা যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সেতুর উচ্চতা অনেকটা বেশি হওয়ায় দমকলের ইঞ্জিন উপরে উঠতে পারেনি। ফলে নিচ থেকে পাইপের মাধ্যমে জল তুলে আগুন নেভানো হয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের