নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কল্যাণীতে বিজেপির নাগরিকত্ব সংশোধনী আইন সহায়তা শিবিরে ভাঙচুরের ঘটনায় তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। অভিযোগ, বিজেপি বিধায়িকা অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্বয়ং বিজেপি বিধায়ক।
সূত্রের খবর, রাজ্যজুড়ে SIR ইস্যুতে যখন রাজনৈতিক আবহ বেশ উত্তপ্ত। সেই আবহেই কল্যাণীর CAA ক্যাম্পে হামলা বিজেপির অন্তর্দ্বন্দ্বের বিষয়টি সামনে আনছে। বুধবার মধ্যরাতে কল্যাণীর বিজেপি অফিস সংলগ্ন এলাকায় গড়ে ওঠা CAA সহায়তা শিবিরে চলে ভাঙচুর ও তাণ্ডব। ক্যাম্পের আসবাবপত্র ভেঙে চুরমার করে দেওয়া হয়, পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়, এমনকি বাইকেও চলে হামলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অন্ধকারে হঠাৎই কিছু দুষ্কৃতী ক্যাম্পে ঢুকে এই তাণ্ডব চালায়।
স্থানীয় বিজেপিরই একাংশের অভিযোগ, এই হামলার পিছনে রয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা। বিজেপি নেতা তারকনাথ সরকার বলেন, 'নিষ্ঠার সঙ্গে যারা পার্টিটা করে, তারাই আক্রান্ত হয়েছে। আর যারা হামলা চালিয়েছে, তারাও বিজেপির নামেই কাজ করছে। জনপ্রতিনিধি যদি এলাকার মানুষকে চিনতেন, তাহলে এমন ঘটনা ঘটত না।'
যদিও বিধায়ক অম্বিকা রায় অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, 'আমার অনুগামীরা নয়, বাইরের কেউ এই কাজ করেছে। দলের ভিতরে বিভাজন তৈরি করার জন্য এমন মিথ্যে প্রচার চালানো হচ্ছে।' রাজ্যজুড়ে নাগরিকত্ব আইন কার্যকর নিয়ে প্রচারে নামার কর্মসূচি নিয়েছে বিজেপি। ঠিক সেই সময়েই এই ঘটনার ফলে রাজ্য নেতৃত্বের অন্দরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের