নিজস্ব প্রতিনিধি , নদীয়া - একদিকে রাজ্য জুড়ে যখন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। সেই আবহে কল্যাণীতে ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক ভোটার কার্ড। একশোরও বেশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে ভবঘুরের ব্যাগ থেকে। ঘটনাটিকে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সূত্রের খবর, শুক্রবার কল্যাণী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকায় এক ভবঘুরে যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সন্দেহের বশে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এরপরেই তার কাছে থাকা ব্যাগ রীতিমতো জোর করে খুলতেই বেরিয়ে আসে শতাধিক ভোটার কার্ড। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে তিনটি অসমের ভোটার কার্ডও পাওয়া গেছে।
স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ এসে ব্যাগ-সহ যুবককে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা যায়, ধৃতের নাম উত্তম প্রসাদ। হুগলীর হিন্দমোটর এলাকার বাসিন্দা। জেরায় উত্তম জানায়, কল্যাণীর সীমান্ত এলাকায় দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। পথে রাস্তার ধারে দুটি ভোটার কার্ড পড়ে থাকতে দেখে তিনি তা তুলেছিলেন। এরপর ঘাসের স্তূপ সরাতেই আরও বহু ভোটার কার্ড বেরিয়ে আসে। কৌতূহলবশত সেগুলি ব্যাগে ভরে নেন বলে দাবি।
তবে কার্ডগুলি আসল না জাল, তা যাচাই করছে পুলিশ। এদিকে, এত বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। এই প্রসঙ্গে, স্থানীয় বিজেপি নেতা জানান, ' এতো গুলো ভোটার কার্ড জমিয়ে রেখেছে কারা সেটা খতিয়ে দেখতে হবে। শাসক দলের লোকেরা এই ভুয়ো ভোটার কার্ডকে কাজে লাগিয়ে ভোটের সময় ছাপ্পা ভোট দিয়ে ক্ষমতায় আসে। আর এখন যেই SIR হবে বলে নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছে তখন এই ভোটার কার্ডগুলো ফেলে দিয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের