নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সন্ধ্যেবেলা বাড়িতে থাকলেই অনেকেরই হালকা কিছু খেতে ইচ্ছে করে। তবে সবসময় বাইরে থেকে কিনে খেতে ভালো লাগে না। আবার বাড়িতে বানাতে গেলেও বেশি সময় লাগবে ভেবে আর বানানোর সেই ইচ্ছেটা থাকে না। তাই খুব অল্প সময়েই, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই সহজে আপনারা বানিয়ে নিতে পারেন আলু ব্রেড প্যান কেক।
উপকরণ - ৫টি স্লাইস পাউরুটি, ৩টি সেদ্ধ আলু ,২টি পেঁয়াজ কুচি ,৪টি কাঁচা লঙ্কা কুচি ,ধনেপাতা কুচি, লবণ স্বাদমতো, চাট মশলা বা ভাজা জিরে গুঁড়ো অর্ধেক চা চামচ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, সাদা তেল বা বাটার,মেয়োনিজ ।
কিভাবে বানাবেন ?
প্রথমে একটি পাত্রে জল নিয়ে পাউরুটিগুলোকে ভিজতে দিন, যতক্ষণ না নরম হচ্ছে। অন্যদিকে গ্যাসে ৩টি আলু সেদ্ধ করতে বসিয়ে দেবেন। এরপর একটি বড়ো পাত্রে সেদ্ধ করা আলু আর জল থেকে পাউরুটিগুলো তুলে নেবেন। এবার দুটিকে একসাথে মেখে একটা মন্ড বানিয়ে নিন। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লবণ আর অর্ধেক চা চামচ চাট মশলা বা ভাজা জিরে গুঁড়ো দিয়ে পুরোটা মেখে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। মিশ্রণ বানানো হয়ে গেলে সেটিকে ১০ মিনিট ঢেকে রেখে দিন।
১০ মিনিট পর ঢাকনা খুলে মিশ্রণটি থেকে ছোট ছোট বল আকারে বানিয়ে নেবেন। ওই বলগুলিকে চামচ বা হাত দিয়ে চেপে প্যান কেকের আকারে তৈরি করে নিন। এরপর গ্যাসে একটি ফ্রাইপ্যান বা রুটি সেঁকার তাওয়া বসিয়ে পরিমাণমতো সাদা তেল বা মাখন দিয়ে দেবেন। মাখন বা তেল গরম হয়ে গেলে বানানো প্যান কেকগুলো উল্টে-পাল্টে মুচমুচে করে ভেজে নিন। খেয়াল রাখবেন প্যান কেকগুলো যেন পুড়ে না যায়, ওগুলো হালকা ক্রিস্পি আর সোনালি রঙ হবে। এরপর ভাজা হয়ে গেলে মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আলু ব্রেড প্যান কেক।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের