নিজস্ব প্রতিনিধি , হুগলী - শিশু দিবসের দিন মর্মান্তিক মৃত্যু এক শিশুর। তালাবন্দি ঘর থেকে কম্বল মোড়ানো অবস্থায় উদ্ধার করা হল শিশুর মৃতদেহ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে। স্থানীয় এক ভাড়াটের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
সূত্রের খবর , বৃহস্পতিবার বিকেলে পিঠে খেয়ে খেলতে যায় শেখ রিয়ান। এরপর আর বাড়ি ফেরেনি। ঘটনাটি আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই শিশুটি। মৃতের নাম শেখ রিয়ান। বয়স ১০। স্থানীয় বাসিন্দা সহ শিশুর পরিবারের দাবি শেখ রমজান আলী শিশুটিকে খুন করেছেন। চামড়ার গৌডাউনে কাজ করেন রমজান। বাইরে থেকেই শিশুকে আটক করে ঘরে বন্দি করে খুনের অভিযোগ উঠেছে রমজানের বিরুদ্ধে। খবর ছড়াতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার বেলার দিকে শিশুর দেহ উদ্ধার হওয়ায় তুমুল চাঞ্চল্য এলাকায়। জমায়েত করেন এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ , এর আগেও একাধিক কুকর্মের সঙ্গে জড়িত ছিলেন রমজান। থানায় নিখোঁজ ডায়েরি করার সময়ও এলাকায় উপস্থিত ছিলেন তিনি। এরপরই পলাতক রমজান।
এক স্থানীয় জানিয়েছেন , "শিশুটি বাড়িতে না ফেরায় তাদের সঙ্গীদের বাড়িতে সারারাত জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। গ্রামবাসীরাও সারারাত খোঁজাখুঁজি করে। তবুও কোনো লাভ হয়নি। এরপর শেখ রমজানের বাড়িতে একটি কম্বল দেখতে পাওয়ায় তিনি বলেন ওখানে শীতের জিনিসপত্র আছে। ওই ঘরেই বেলার দিকে তালাবন্ধ থাকায় ভেঙে ঢোকা হয়। সেই কম্বলেই মোড়ানো ছিল শিশুর মৃতদেহ। এরপর হঠাৎই উধাও হয়ে গেছে। সত্যি বলতে এর আগেও প্রচুর কুকীর্তি করেছে ওই কালপ্রিট। ওর শাস্তি চাই আমরা , ওকে যেন উচিত শিক্ষা দেওয়া হয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের