নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ফের বাংলাদেশী অনুপ্রবেশকারী বাংলায়। কমলপুরে এবার পাকড়াও হল ৩ বাংলাদেশী নাগরিক। সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখায় তাদের পাকড়াও করলেন স্থানীয়রা। এরপর তাদের আটক করে কমলপুর থানায় তুলে দেওয়া হয়। ঘটনায় তুমুল।চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , লক্ষণছড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিতে চাইছিলেন। তবে সেসব অতীত। পুলিশের হেফাজতেই ঠিকানা লিখতে হল লাল শান , ইয়াসিন হালদার সহ তার স্ত্রী আকলিমা বেগম। লাল শানের বাড়ি খুলনা। এছাড়া বাকি দুজন বাগেরহাট জেলার রান্দা থানা এলাকার বাসিন্দা।
পাকড়াও হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ভয়ে সব সত্যি কথা বেরিয়ে আসে তাদের মুখে। তাদের মতে, বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। আর্থিক দিক থেকে একেবারেই সচ্ছল ছিল না। চিকিৎসার দরকার ছিল বলেই এইভাবে অনুপ্রবেশ করেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। তাদের আরও কয়েকদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। সন্দেহজনক কিছু না পেলে ছেড়ে দেওয়া হতে পারে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের