নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দীপাবলির রাতে প্রত্যেক বছর কমলেশ্বর মন্দিরের পুজো হয় দেখার মত। নিজের সবটা উজাড় করে দিয়ে আরতিতে মাতেন পুরোহিত। এবছরও ঠিক তেমনই আরতিতে মজেছিলেন তিনি। ঠিক তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। দিঘী থেকে সিঁড়ি বেয়ে উঠে এল একটি বড় কচ্ছপ। মন্দিরে উপস্থিত থাকা দর্শনার্থীরা এই দৃশ্য দেখে রীতিমত অবাক।
দিঘী থেকে উঠে সোজা মায়ের মন্দিরের দিকে রওনা দেয় কচ্ছপটি। অনেকেই তখন বলে ওঠেন কচ্ছপের বেশে মা এসেছেন মন্দিরে। সকলে উলুধ্বনি দিতে থাকেন। কেউ কেউ জয় মা কালী বলে ধ্বনি দিতে শুরু করেন। মন্দিরের পুরোহিত এগিয়ে গিয়ে কচ্ছপটিকে স্নান করিয়ে সিঁদুর পরিয়ে দেন। পুজোও করা হয় তাকে।

পুজো করার পর ফের দিঘী জলে চলে যায় কচ্ছপটি। এই মন্দিরে নাকি এর আগে বহুবার অলৌকিক ঘটনা ঘটেছে। তার সাক্ষীও ছিলেন বহু মানুষ। ফের কালীপুজোর রাতে এহেন ঘটনায় বিশ্বাস বেড়েছে তাদের। তারা সকলেই মনে করছেন সত্যিই মা কালী বিরাজ করছেন এই মন্দিরে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের