নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR প্রক্রিয়া ঘিরে রাজ্যজুড়ে মৃত্যু অব্যাহত। প্রতিদিনই সামনে আসছে একের পর এক মৃত্যুর ঘটনা। এবার SIR সংক্রান্ত নোটিশের আতঙ্কে ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় প্রাণ হারালেন মাথাভাঙ্গার এক বৃদ্ধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত ব্যক্তির নাম রহমান বস্তাদর। কোচবিহারের মাথাভাঙ্গা থানার অন্তর্গত অঙ্গারখাটা খাটের বাসিন্দা তিনি। জানা গেছে, রহমানের ছোট ছেলে আমিনুর বস্তাদর একজন মানসিক ভারসাম্যহীন যুবক। নাম সংক্রান্ত একটি ত্রুটির কারণে আমিনুরের নামে SIR সংক্রান্ত নোটিশ আসে। ছেলের ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্কে পড়েন রহমান। নোটিশের কারণ জানতে তিনি স্থানীয় বুথ লেভেল অফিসারের কাছেও যান।
তবে পরিবারের অভিযোগ, সেখানে তার সমস্ত প্রশ্নের কোনও পরিষ্কার উত্তর মেলেনি। বরং অনিশ্চয়তা ও আতঙ্ক আরও বেড়ে যায়। বিএলও-র বাড়ি থেকে ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন রহমান বস্তাদর। হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তার। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই মৃত্যুর ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তিনি বলেন, ' SIR এর নামে যেভাবে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, তারই ফল আজ এই মর্মান্তিক মৃত্যু। একজন নিরীহ মানুষ শুধুমাত্র নোটিশের ভয়েই প্রাণ হারালেন। তৃণমূল কংগ্রেস মৃতের পরিবারের পাশে রয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের