নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। বৃহস্পতিবার খাগড়াবাড়ি এলাকায় একই সময়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
বৃহস্পতিবার সকালে বিজেপির ‘পরিবর্তন যাত্রার' পথসভা অনুষ্ঠিত হয় খাগড়াবাড়ি এলাকায়। সেই সময়েই একই জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR ইস্যুকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। দুই রাজনৈতিক দলের সমাবেশ একই সময়ে হওয়ায় এলাকাজুড়ে উত্তেজনার পারদ চড়ে যায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুন্ডিবাড়ি থানা ও কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী।
পথসভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ' দোলের জন্য এতদিন আমাদের কর্মসূচি বন্ধ ছিল। আজ থেকে ১০ টি জায়গা থেকে আমাদের পরিবর্তন যাত্রার রথ বেরোবে। তৃণমূলের হার্মাদ বাহিনী আমাদের এই যাত্রায় বাধা দেওয়ার জন্য হামলা চালায়। কিন্তু ওরা জানেনা যে বিজেপিকে এইভাবে আটকানো যাবে না।'
বিজেপি বিধায়ক আরও বলেন, ' তৃণমূলকে তো বলছি পারলে আমাদের সামনে এসে আটকাক কিন্তু ওদের সেই সাহস নেই। আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য তৃণমূল পাল্টা SIR এর বিরোধিতা করে বিক্ষোভে বসেছে। আমাদের কর্মসূচি অনেক আগে থেকে ঠিক ছিল।'
অন্যদিকে, বিজেপি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ' বিজেপির কর্মীদের এইভাবে আটকানো যায়না। আমাদের এই পরিবর্তন যাত্রা যেমন চলছিল তেমনই চলবে। সাধারণ মানুষ যেভাবে এই যাত্রায় অংশ নিয়েছে তাতে খুবই স্পষ্ট যে আমাদের এই যাত্রা সফল। তৃণমূলের যদি সাহস থাকে তবে তারা সরাসরি বিজেপির পরিবর্তন রথযাত্রার সামনে এসে দাঁড়াক।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের