নিজস্ব প্রতিনিধি , হুগলী - চুঁচুড়া এলাকায় বর্ধমানের অধ্যাপক বিশ্বনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীর অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ, মঙ্গলবার তিনি কোচিং ক্লাসে একা থাকা প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। ঘটনাটি সামনে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, বর্ধমানের অধ্যাপক বিশ্বনাথ মুখোপাধ্যায় হুগলীর এক কলেজে আংশিক সময়ের শিক্ষক। এর পাশাপশি চুঁচুড়ায় নিজের কোচিং চালান যেখানে একাধিক ছাত্র ছাত্রী পড়তে আসে। কিন্তু সেই কোচিং সেন্টারেই ঘটে গেল অনৈতিক ঘটনা। অভিযোগ, মঙ্গলবার কোচিং ক্লাসে শুধুমাত্র শিক্ষক ও ছাত্রীর উপস্থিতি থাকায় অধ্যাপক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। ঘটনার পর শুক্রবার বিকেলে ছাত্রী চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে। ছাত্রীর অভিভাবকরা শিক্ষকের কোচিং সেন্টারে পৌঁছে তাকে ঘিরে মারধরের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে অধ্যাপককে অভিভাবকদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চুঁচুড়া পুরসভার কাউন্সিলর মৌসুমী বসু চট্টোপাধ্যায়।
চুঁচুড়া পুরসভার কাউন্সিলর মৌসুমী বসু চট্টোপাধ্যায় জানান, 'এধরনের ঘটনা কখনই কাম্য নয়। শিক্ষক - ছাত্রীর সম্পর্কের মধ্যে এই ধরনের অভিযোগই উঠা উচিত নয়। তবে অভিযোগের সত্যতা যাচাই করা হবে অবশ্যই। যদি ছাত্রীর পক্ষ থেকে অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। আর যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রেও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু শিক্ষক-পড়ুয়ার মধ্যে এমন আচরণ হওয়া উচিত নয়।'
যদিও স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকের বক্তব্য, অধ্যাপককে সবসময় সদয় ও ভদ্র ব্যক্তি হিসেবেই চিনেছেন। তাই এই ধরনের আচরণ অস্বাভাবিক এবং তারা এতে হতবাক। পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের