নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কোজাগরী লক্ষ্মী পুজোর পবিত্র দিনে ঐতিহ্যের পথে শুরু হলো বড়মার কালীপুজোর আনুষ্ঠানিক পর্ব। সকাল থেকেই ভক্তদের ঢল, ঢাকের তালে তালে মন্দির চত্বর ভরে উঠেছে ভক্তিমুখর আবহে। ডামাডোল, শঙ্খধ্বনি আর প্রদীপের আলোয় আজ সম্পন্ন হলো খুঁটি পুজো বা কাঠামো পুজো যার মাধ্যমেই প্রতিবছর শুরু হয় বড়মার কালীপুজোর সূচনা।

সূত্রের খবর, এই শতাব্দীপ্রাচীন পুজো এবার পা রাখল ১০২ বছরে। স্থানীয়দের বিশ্বাস, বড়মার আশীর্বাদ লাভের আশায় দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এই সময় এসে ভিড় জমান। ভক্তদের চোখে একটাই আকুলতা। বড়মার কৃপায় মঙ্গল ও শান্তি।

অন্যদিকে, বিশাল জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আজ কাঠামো পুজোর সময় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, পুলিশ কমিশনার মুরলিধর শর্মা, ডি.সি. নর্থ গণেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। কমিশনার নিজেই ঘুরে দেখেন অলিগলি ও পুজো মণ্ডপ ঘিরে নিরাপত্তার প্রস্তুতি। ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ও নজরদারি, সবদিকেই কড়া নির্দেশ দেন তিনি।

কালীপূজো কমিটির নৈহাটি সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, “ আমাদের নৈহাটিবাসীর কাছে লক্ষ্মী পুজোর দিন থেকেই খুঁটি পুজোর মাধ্যমে কালীপুজোর সূচনা হয়ে যায়।

সকল দর্শনার্থীদের জন্য অনুরোধ তারা যেন আগের দিন পুজো দিয়ার দেয় কারণ ওইদিন বাইরে থেকে প্রচুর পরিমাণে বাইরে থেকে দর্শনার্থীদের ভিড় হবে, তাতে নৈহাটিহাটির মানুষের অসুবিধে হতে পারে। এছাড়াও নিরাপত্তা নিয়ে ভাবার কোনও বিষয় নেই, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আমাদের এখানকার সদস্যরাও থাকবে।”

পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, “শহর এখন উৎসবমুখর। বড়মার পুজো ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছি।অন্যান্য বছরের তুলনায় এবছর মনোনিয়া মুখ্যমন্ত্রীর অনুদানে বড়নার পুজো আরও বড় আকার নিয়েছে।আশা করছি শারদীয়ার মতো নৈহাটির কালীপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”

পুলিশ কমিশনার মুরলিধর শর্মা জানান, “এইবছর আমরা বিশেষ নিরাপত্তার সঙ্গে একটা সার্কুলেশন চালু করার পরিকল্পনা করেছি আগে থেকেই, যাতে সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে কোনোরকম আপস না করতে হয়।

আমরা একটা বৈঠক গঠনের সিদ্ধান্ত নিয়েছি যেখানে রেলওয়ে পুলিশ থেকে শুরু করে জিআরপি সমস্ত ডিপার্টমেন্টের সদস্যদের কড়া নজরদারি রাখার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আমরা ড্রোন , একাধিক সিসিটিভি ক্যামেরা রাখার ব্যবস্থাও করেছি।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের